দীর্ঘ ২৬ দিনের অনশন শেষে অবশেষে তা ভেঙেছেন ভারতের জলবায়ু, পরিবেশ ও সামাজিক আন্দোলনকর্মী সোনাম ওয়াংচুক। বৃহস্পতিবার (স্থানীয় সময়) রাত ১টার দিকে তরল খাবার গ্রহণের মাধ্যমে তিনি অনশন ভাঙেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সোনামের অনশন ভাঙার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে শয্যাশায়ী সোনামের পাশে ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিংকে দেখা যায়। এ সময় তার স্ত্রী গীতাঞ্জলী আংমোও উপস্থিত ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের ওয়েবসাইটে ভিডিওটি প্রকাশ করেছে।
সমন্বিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা নিট এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তরুণ-তরুণীদের রাজনৈতিক মঞ্চ ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত ২৮ জুন রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তর এলাকায় অনশন শুরু করেছিলেন সোনাম ওয়াংচুক।
ভিডিওতে সোনাম বলেন, “আমি অনশন ভাঙতে পেরে খুবই কৃতজ্ঞ। গীতাঞ্জলী সবসময় আমার পাশে ছিল। তাকে ধন্যবাদ জানাতে চাই না, আমি শুধু আমার অনুভূতি প্রকাশ করছি।”
তিনি আরও বলেন, “আমি আপনাদের সবার প্রতি সহিংসতার বিষয়ে খুব সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কোথাও যেন কোনো ধরনের সহিংসতা না হয়।”
অনশন শুরুর পর টানা ২০ দিন যন্তর মন্তর এলাকায় অবস্থান করেন সোনাম। ২১তম দিনে, শনিবার ভোরে দিল্লি পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তার স্ত্রী গীতাঞ্জলী আংমো দিল্লি হাইকোর্টে আবেদন করেন। পরে আদালতের নির্দেশে সোনামকে মেদান্ত হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিট প্রশ্নফাঁসের ঘটনায় সিজেপি এবং সোনাম ওয়াংচুক ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছিলেন। যদিও ধর্মেন্দ্র প্রধান এখনও পদত্যাগ করেননি, তবে বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বিনীত যোশীকে শিক্ষা মন্ত্রণালয় থেকে সরিয়ে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এই সিদ্ধান্তের পরই সোনাম অনশন ভাঙেন।
মেদান্ত হাসপাতালের চিকিৎসকদের তথ্য অনুযায়ী, টানা ২৬ দিনের অনশনে সোনাম ওয়াংচুকের ১১ কেজি ওজন কমেছে।
সূত্র : এনডিটিভি
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস