রাজধানীর তুরাগ এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মো. রাসেল (২৮)। বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে তুরাগ থানার ফুলবাড়িয়ার বৈশাখী গলির একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ওই বাসায় এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে সেখানে অভিযান পরিচালনা করে রাসেলকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তুরাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত রাসেল একটি মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা সংগ্রহ করে তুরাগ থানা এলাকাসহ ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
গ্রেফতারকৃত রাসেলকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি