র্যাব-৭ ও ডিএনসির যৌথ অভিযানে সেনবাগে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
নোয়াখালী জেলার সেনবাগ থানা এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযানে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), নোয়াখালী। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
র্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দুই মাদক কারবারি চট্টগ্রাম থেকে ইয়াবার চালান নিয়ে নোয়াখালীর সেনবাগ এলাকায় আসছে। এ তথ্যের ভিত্তিতে গত ২২ জুলাই ২০২৬ রাত আনুমানিক সাড়ে ২টার দিকে র্যাব-৭ ও ডিএনসি নোয়াখালীর একটি যৌথ দল সেনবাগ উপজেলার সেবারহাট বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান শুরু করে।
এ সময় ফেনী-চৌমুহনী মহাসড়কের সেবারহাট মধ্যম বাজার এলাকায় একটি নম্বরবিহীন ২৫০ সিসি মোটরসাইকেল তল্লাশি করে দুই ব্যক্তিকে আটক করা হয়। আটকরা হলেন— সেনবাগ উপজেলার মহিদীপুর গ্রামের সামছুল হকের ছেলে মো. সাইফুল (৩৯) এবং মধ্য ইয়ারপুর গ্রামের মো. সহিদ উল্যার ছেলে মো. নজরুল ইসলাম (৪১)।
পরে তাদের দেহ তল্লাশি করে পরিহিত ফুল প্যান্টের পকেট থেকে বিশেষ কৌশলে সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৮৫ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদক ও জব্দ আলামতসহ তাদের সেনবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি