ATN
শিরোনাম
  •  

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ কর্তৃক ৫ জনকে পুশ-ইনের অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

         
চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ কর্তৃক ৫ জনকে পুশ-ইনের অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ কর্তৃক ৫ জনকে পুশ-ইনের অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পাঁচজনকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করানোর (পুশ-ইন) চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর আনুমানিক ৪টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধীন দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৬/৪-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ভারতীয় ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পের সদস্যরা পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তিকে—যাদের মধ্যে একজন পুরুষ, তিনজন নারী ও একটি শিশু ছিল—অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।

বিজিবির টহলদল বিষয়টি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরে ওই পাঁচজনকে সীমান্তের কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় অবস্থান করতে বাধ্য করা হয়।

বিজিবির দৃঢ় অবস্থানের কারণে শেষ পর্যন্ত বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয়। এর ফলে সীমান্ত দিয়ে অবৈধ পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বাহিনীটি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ