ATN
শিরোনাম
  •  

দেশে ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী ৮৪৮, মৃত্যু ২

         
দেশে ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী ৮৪৮, মৃত্যু ২

দেশে ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী ৮৪৮, মৃত্যু ২

দেশে গত ২৪ ঘণ্টায় ৮৪৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৬৬ জন। এ সময়ে সন্দেহজনক হাম রোগে ২ জনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা শূন্য।

স্বাস্থ্য অধিদপ্তরের আজ বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব রোগীর তথ্য পাওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৩ হাজার ৮৬৩ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ১৮৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে অদ্যাবধি দেশে সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭১০ জনে। এ সময়ে নিশ্চিত হাম রোগে মারা গেছেন ৯৫ জন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ