১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, লর্ডসে হবে একমাত্র টেস্ট
দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০২৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা, যার ভেন্যু নির্ধারণ করা হয়েছে ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ড।
আজ বৃহস্পতিবার ২০২৭ সালের আন্তর্জাতিক ক্রিকেট সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ।
এর আগে সর্বশেষ ২০১০ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করেছিল বাংলাদেশ পুরুষ দল। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলার সুযোগ হয়নি টাইগারদের। এবার সেই অপেক্ষার অবসান ঘটছে।
একই সময়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলও ইংল্যান্ড সফর করবে। সফরে তারা স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।
সূচি প্রকাশের পর ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গুল্ড বলেন, বাংলাদেশ পুরুষ দলকে লর্ডসে টেস্ট ম্যাচের জন্য এবং বাংলাদেশ নারী দলকে সাদা বলের সিরিজে স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত।
তিনি আরও জানান, ২০১০ সালের পর এই প্রথম ইংল্যান্ডের মাটিতে টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি