ATN
শিরোনাম
  •  

আবেগঘন বিদায়ের পথে রোনালদো, শেষ ম্যাচ দেশের মাটিতে

         
আবেগঘন বিদায়ের পথে রোনালদো, শেষ ম্যাচ দেশের মাটিতে

আবেগঘন বিদায়ের পথে রোনালদো, শেষ ম্যাচ দেশের মাটিতে

পর্তুগিজ ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় কি এবার দেশের মাটিতেই লেখা হবে? এমনই গুঞ্জন ছড়িয়েছে ফুটবল অঙ্গনে। যদিও ৪১ বছর বয়সী এই তারকা এখনো আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি, তবে ধারণা করা হচ্ছে পর্তুগাল জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলে বিদায় বলতে পারেন তিনি।

ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচটি হতে পারে রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। পর্তুগালের লিসবনে স্পোর্টিং লিসবনের হোম ভেন্যু স্টাডিও হোসে আলভালাদে-তে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

জাতীয় দলের নতুন কোচ হোর্হে জেসুস রোনালদোর মতো অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে হঠাৎ বড় পরিবর্তনের পথে হাঁটতে চান না বলে জানা গেছে। বরং দলের অন্যতম সেরা এই তারকাকে সম্মানজনক বিদায়ের সুযোগ করে দেওয়ার বিষয়টিই গুরুত্ব পাচ্ছে।

পর্তুগালের হয়ে রোনালদো ইতোমধ্যেই গড়েছেন একাধিক বিশ্বরেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার (২৩৩টি) পাশাপাশি সর্বোচ্চ গোলের (১৪৬টি) রেকর্ডও তার দখলে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি পর্তুগালকে এনে দিয়েছেন ২০১৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ ও ২০২৫ সালের উয়েফা নেশনস লিগের শিরোপা।

বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা রোনালদোর বিদায় তাই শুধু পর্তুগালের জন্য নয়, পুরো ফুটবল বিশ্বের জন্যই হতে যাচ্ছে এক আবেগঘন মুহূর্ত। তবে অবসরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন সিআরসেভেন নিজেই।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ