ATN
শিরোনাম
  •  

মনিরামপুরে ঝাপা বাওড় থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার

         
মনিরামপুরে ঝাপা বাওড় থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার

মনিরামপুরে ঝাপা বাওড় থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার। ফাইল ছবি

যশোরের মনিরামপুরে ঝাপা বাওড়ের পানি থেকে মহসিন আলম (২০) নামে এক ব্যাটারিচালিত ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার ১০ নম্বর মশ্বিমনগর ইউনিয়নের পারখাজুরা রামপুর ঘাট এলাকা থেকে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।

নিহত মহসিন আলম মনিরামপুর উপজেলার ১১ নম্বর চালুয়াহাটি ইউনিয়নের চালুয়াহাটি গ্রামের জাহেদ আলীর ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত ইঞ্জিন ভ্যানচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে ভ্যান নিয়ে শয়লা বাজারের উদ্দেশে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন মহসিন। পরে বৃহস্পতিবার সকালে ঝাপা বাওড়ের পানিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা তাকে হত্যা করে ভ্যানটি ছিনিয়ে নিয়ে মরদেহ বাওড়ের পানিতে ফেলে রেখে যেতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে পুলিশ।

রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ