ATN
শিরোনাম
  •  

কুশিয়ারার দুই পয়েন্টে বিপৎসীমার ওপরে পানি, সতর্ক অবস্থায় আরও একাধিক নদী

         
কুশিয়ারার দুই পয়েন্টে বিপৎসীমার ওপরে পানি, সতর্ক অবস্থায় আরও একাধিক নদী

কুশিয়ারা নদীর পানি

দেশের দুটি পয়েন্টে নদীর পানি বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৯টার তথ্য অনুযায়ী, কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ (সিলেট) পয়েন্টে বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার এবং মারকুলি (সুনামগঞ্জ) পয়েন্টে ৩ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বর্তমানে ১২৭টি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে ৬৯টিতে নদীর পানি বৃদ্ধি, ৫০টিতে হ্রাস এবং ৮টিতে অপরিবর্তিত রয়েছে।

এদিকে, দেশের উজানে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ভারতের মেঘালয়ের মাওকিরওয়াত ও চেরাপুঞ্জি এলাকায়। একই সময়ে বাংলাদেশের অভ্যন্তরে সর্বোচ্চ ১৭৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামের নারায়াণহাটে।

সতর্কসীমার কাছাকাছি অবস্থান করছে সুরমা নদীর কানাইঘাট ও ছাতক, কুশিয়ারা নদীর অমলশীদ ও শেওলা, পুরাতন সুরমা নদীর দেরাই এবং দুধকুমার নদীর পাটেশ্বরী স্টেশন।

এ ছাড়া তিস্তা নদীর ডালিয়া, কাউনিয়া, তারাপুর ও হরিপুর পয়েন্ট এবং ব্রহ্মপুত্র-যমুনা নদীর হাতিয়া, চিলমারী, ফুলছড়ি, সাঘাটা, সারিয়াকান্দি ও জগন্নাথগঞ্জ স্টেশনেও পানি সতর্কসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ