দিল্লিতে আন্দোলন ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ
ভারতের রাজধানী দিল্লিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ছড়িয়েছে। যন্তর মন্তরের মূল বিক্ষোভস্থল শান্ত থাকলেও সংসদ মার্গ এলাকায় বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সংসদ মার্গ এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে বিক্ষোভকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
দিল্লি পুলিশের দাবি, সংঘর্ষে দুই সহকারী পুলিশ কমিশনার (এসিপি), একজন পরিদর্শক, একজন প্রধান কনস্টেবল ও একজন কনস্টেবলসহ মোট পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পার্ক হোটেল সংলগ্ন এলাকায় একজন পুলিশ সদস্যকে ধাওয়া ও মারধরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেছে পুলিশ।
পরিস্থিতি শান্ত করতে আন্দোলনের স্বেচ্ছাসেবকদের সহায়তা নেয় আইনশৃঙ্খলা বাহিনী। তারা বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান। পরে একটি পুলিশ বাসে লাউডস্পিকারের মাধ্যমে আন্দোলনকারীদের উদ্দেশে একই বার্তা প্রচার করা হয়।
নিরাপত্তার স্বার্থে যন্তর মন্তরকে কেন্দ্র করে প্রায় দেড় কিলোমিটার এলাকায় বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি বিবেচনায় ইন্টারনেট সেবা পুনরায় চালু করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
এর আগে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে পুলিশ আটক করে। এরপর রাজধানীর রাজনৈতিক পরিস্থিতিতে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।
নিরাপত্তাজনিত কারণে দিল্লির ১৬টি মেট্রো স্টেশনও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে নগরবাসীর চলাচলে ব্যাপক ভোগান্তি দেখা দিয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে প্রশাসন।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস