চট্টগ্রাম ও বান্দরবানে বন্যাদুর্গত ২৯০ পরিবারের পাশে আইইউবির শিক্ষার্থীরা
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (আইইউবি) শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন 'টিম আইইউবি' চট্টগ্রাম ও বান্দরবানের প্রায় ২৯০টি বন্যাকবলিত পরিবারের মাঝে সাত দিনের খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
গত ১৯ জুলাই দলটি তাদের ত্রাণ কার্যক্রমের প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন করে। বিশ্ববিদ্যালয়ের ৩০টিরও বেশি ক্লাবের সদস্যদের সমন্বয়ে গঠিত এই স্বেচ্ছাসেবী দলটি ১৬ জুলাই রাতে ঢাকা থেকে বন্যাকবলিত এলাকায় রওনা হয়। দাতা ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় পরিচালিত হয় এই মানবিক উদ্যোগ।
ত্রাণ বিতরণ করা হয় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়ন এবং বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন ও মুসলিম পাড়ায়। এর মধ্যে কাঞ্চনা ইউনিয়নের ৭০টি, নোয়াপাড়ার ৬৫টি, রোয়াংছড়ির ৭০টি এবং মুসলিম পাড়ার ৫৫টি পরিবার খাদ্যসহায়তা পায়।
এ ছাড়া দুর্গম এলাকায় যাতায়াতের পথে আরও প্রায় ৩০টি বন্যাকবলিত পরিবারকে জরুরি সহায়তা প্রদান করেন স্বেচ্ছাসেবকেরা। প্রতিটি ত্রাণ প্যাকেজে ছিল শুকনো খাবার, চাল, ডাল, তেল, আলু এবং প্রয়োজনীয় ওষুধ।

ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে সংগৃহীত অর্থে পরিচালিত এই কার্যক্রমে আইইউবি কমিউনিটি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিভিন্ন দাতা, শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবকেরা আর্থিক সহায়তা প্রদান করেন। ত্রাণ কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং ডিভিশন অব স্টুডেন্ট অ্যাক্টিভিটিজ (ডিওএসএ)-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে টিম আইইউবি।
উল্লেখ্য, ২০২৪ সালের ভয়াবহ বন্যায় টিম আইইউবি দেশের সাতটি জেলায় সাড়ে ৪ হাজারেরও বেশি পরিবারের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছিল। এরপর থেকে বিভিন্ন দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে দলটি নিয়মিতভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।
এটিএন নিউজ / মা.ই.স