ATN
শিরোনাম
  •  

আবু হেনা রাসেলের মৃত্যুতে ক্র্যাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান স্থগিত

         
আবু হেনা রাসেলের মৃত্যুতে ক্র্যাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান স্থগিত

আবু হেনা রাসেল

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য ও দৈনিক খবর সংযোগ-এর বিশেষ প্রতিনিধি আবু হেনা রাসেল আর নেই। বুধবার দুপুরে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ক্র্যাব। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, আবু হেনা রাসেলের আকস্মিক মৃত্যুতে ক্র্যাব পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ পরিস্থিতিতে মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে আগামী ২৩ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য ক্র্যাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর নির্ধারিত অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

ক্র্যাব জানিয়েছে, অনুষ্ঠানের নতুন তারিখ ও সময় পরে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছে সংগঠনটি।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ