ATN
শিরোনাম
  •  

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭১৯ মামলা

         
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭১৯ মামলা

ডিএমপির ট্রাফিক বিভাগ। ফাইল ছবি

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৭১৯ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ৩৪ টি বাস, ২ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ৩৫ টি সিএনজি ও ৩০ টি মোটরসাইকেলসহ মোট ১৮১ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৪৪ টি বাস, ১৪ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১৮ টি সিএনজি ও ৯৯ টি মোটরসাইকেলসহ মোট ২০০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৬৩ টি বাস, ৩ টি ট্রাক, ২৩ টি কাভার্ডভ্যান, ৮৪ টি সিএনজি ও ১৩১ টি মোটরসাইকেলসহ মোট ৪৫৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৮০ টি বাস, ৩৯ টি ট্রাক, ২২ টি কাভার্ডভ্যান, ১৬ টি সিএনজি ও ৬৮ টি মোটরসাইকেলসহ মোট ২৯৯ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৭৩ টি বাস, ৫ টি ট্রাক, ১১ টি কাভার্ডভ্যান, ৫২ টি সিএনজি ও ১৫৯ টি মোটরসাইকেলসহ মোট ৩৯০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৫৬ টি বাস, ১২ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ৩৮ টি সিএনজি, ২২৩ টি মোটরসাইকেলসহ মোট ৩৯৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৭৯ টি বাস, ২০ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ৪৬ টি সিএনজি ও ৯২ টি মোটরসাইকেলসহ মোট ৪৪৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৯৫ টি বাস, ৫ টি ট্রাক, ১৮ টি কাভার্ডভ্যান, ৪৩ টি সিএনজি ও ৭৯ টি মোটরসাইকেলসহ মোট ৩৪৭ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫৮৭ টি গাড়ি ডাম্পিং ও ৩২৮ টি গাড়ি রেকার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ