ATN
শিরোনাম
  •  

বিজিবি মহাপরিচালকের উপস্থিতিতে সুনামগঞ্জে ত্রাণ ও চিকিৎসাসেবা বিতরণ

         
বিজিবি মহাপরিচালকের উপস্থিতিতে সুনামগঞ্জে ত্রাণ ও চিকিৎসাসেবা বিতরণ

সুনামগঞ্জে ত্রাণ ও চিকিৎসাসেবা বিতরণ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সুনামগঞ্জে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

বিজিবি মহাপরিচালক আজ (২২ জুলাই ২০২৬) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বন্যাদুর্গত লালপুর গুচ্ছগ্রাম এলাকা পরিদর্শন করেন। সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় বন্যাদুর্গত এলাকার চিকিৎসাসেবা বঞ্চিত এসব মানুষকে বিজিবির পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করা হয়।

বিজিবি মহাপরিচালক বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগ-পরবর্তী সংকট এবং মানবিক বিপর্যয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বর্ডার গার্ড বাংলাদেশের অন্যতম দায়িত্ব। তিনি বলেন, যেকোনো দুর্যোগ ও জাতীয় সংকটময় মুহুর্তে জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা এবং মানবিক সহায়তা প্রদানে বিজিবি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের মানুষের কল্যাণে মানবিক দায়িত্ববোধের ধারাবাহিকতায় বিজিবির ত্রাণ, উদ্ধার ও চিকিৎসাসহ সকল মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ