ATN
শিরোনাম
  •  

কারওয়ান বাজারে ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচজন গ্রেফতার, অভিযানে সিটিটিসি

         
কারওয়ান বাজারে ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচজন গ্রেফতার, অভিযানে সিটিটিসি

সিটিটিসি

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

গ্রেফতারকৃতরা হলেন—রায়হান (২০), মো. নূর আলম (২৫), মো. হৃদয় (২৬), মো. মেহেদী হাসান (৩৮) এবং মো. জুয়েল (৩০)।

মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সিটিটিসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ট্রান্সন্যাশনাল বিভাগের একটি আভিযানিক দল জানতে পারে, কারওয়ান বাজার এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।

প্রাথমিকভাবে তাদের ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার বিষয়ে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সিটিটিসি।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ