বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর আবেগ ধরে রাখতে পারেননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। কাঁদতে কাঁদতে সংবাদ সম্মেলন ছাড়তে হয়েছিল তাকে। তবে এবার ভিন্ন চেহারায় দেখা গেল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচকে। চোখে পানি নয়, বরং হাসিমুখেই নিজের শহর পুজাতোতে ফেরার আগে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
ফাইনালের আগে আর্জেন্টিনা দলের ড্রেসিংরুমে অস্থিরতা ও মেসির বক্তব্য ঘিরে যে গুঞ্জন ছড়িয়েছিল, তা নিয়ে প্রশ্ন করা হয় স্কালোনিকে। জবাবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এসব নিয়ে তার কোনো ধারণা নেই।
স্কালোনি বলেন, “আমি সোশ্যাল মিডিয়া দেখি না। আমি কিছু জানি না। আপনারা কী বলছেন, সে সম্পর্কেও আমার ধারণা নেই।”
দলের ভেতরে কোনো বিভাজন ছিল কি না, এমন প্রশ্নের জবাবে আরও দৃঢ় অবস্থান নেন আর্জেন্টিনা কোচ। তিনি বলেন, “আমি বিশ্বাস করতে পারছি না আপনারা কী বলছেন। আমরা একেবারে ভিন্ন পথে হাঁটছি।”
খেলোয়াড়দের প্রশংসা করে স্কালোনি বলেন, “গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ছেলেরা তাদের সবটুকু উজাড় করে দিয়েছে। এই জার্সির জন্য তারা নিজেদের পরিচয় তৈরি করেছে। আমাদের সেদিকেই মনোযোগ দেওয়া উচিত।”
এদিকে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর ‘ফকল্যান্ডস আর্জেন্টাইনদের’ ব্যানার প্রদর্শনের ঘটনায় তিন আর্জেন্টাইন খেলোয়াড়ের ব্রিটিশ ভিসা নিষেধাজ্ঞার সম্ভাবনা নিয়েও প্রশ্ন করা হয় তাকে। বিষয়টি সম্পর্কে কিছু জানেন না বলে জানান স্কালোনি।
তিনি বলেন, “আমার কিছু জানা নেই। তারা আমাদের কিছুই বলেনি। আপনারা যেভাবে দেখেছেন, আমিও বিষয়টি সেভাবেই দেখেছি।”
জাতীয় দলের দায়িত্ব থেকে আপাতত কিছুটা বিরতি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে চান স্কালোনি। তিনি বলেন, “আমি তাদের সঙ্গে থাকতে চাই। তাদের দেখতে আমার মন উতলা হয়ে আছে। তবে সেপ্টেম্বরে আবার আমাকে অনুশীলন মাঠে থাকতে হবে।”
ড্রেসিংরুম বিতর্কের মাঝেও স্কালোনির বার্তা পরিষ্কার—আর্জেন্টিনা দলের শক্তি ছিল ঐক্য, লড়াই ও জার্সির প্রতি ভালোবাসা।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস