ATN
শিরোনাম
  •  

বস্ত্রখাতের সংকট সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে কমিটি গঠন

         
বস্ত্রখাতের সংকট সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে কমিটি গঠন

বস্ত্রখাতের সংকট সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে কমিটি গঠন

দেশের বস্ত্রখাতের দীর্ঘদিনের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে একটি কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।

তিনি বলেন, বস্ত্রখাতের সমস্যাগুলো দীর্ঘদিনের এবং আগের কোনো সরকারই এসব সমস্যার কার্যকর সমাধান করতে পারেনি। বর্তমান সরকার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখছে।

বিটিএমএ সভাপতি জানান, সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিলেও খাতটির সমস্যাগুলো পুরোপুরি সমাধানে প্রায় দেড় বছর সময় লাগতে পারে। উদ্যোক্তারা এ সময় সরকারকে দিতে প্রস্তুত বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে গ্যাস, বিদ্যুৎ সরবরাহের সংকটের পাশাপাশি বস্ত্রখাতের আর্থিক সমস্যাগুলো নিয়েও আলোচনা হয়েছে বলে জানান শওকত আজিজ রাসেল।

তিনি বলেন, সরকার ইতোমধ্যে রপ্তানিতে ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে। গঠিত কমিটি আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসবে এবং সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

বিটিএমএ সভাপতি আরও বলেন, সরকার আন্তরিকভাবে কাজ করলে দেশের বস্ত্রখাত আবারও ঘুরে দাঁড়াবে। বন্ধ ও অর্ধবন্ধ কারখানাগুলো চালু করা সম্ভব হলে দ্রুতই প্রায় ১৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।

তবে কারখানাগুলো পুনরায় চালুর ক্ষেত্রে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক বাজারে ডাম্পিংয়ের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান তিনি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ