বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশকে ১ লাখ মার্কিন ডলার সহায়তা দিল চীন
বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ১ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে চীন।
আজ বুধবার ঢাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চীনের পক্ষ থেকে এ অনুদান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চীনের রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে ১ লাখ মার্কিন ডলারের অনুদানের চেক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিদের হাতে তুলে দেন।
এ সময় ইয়াও ওয়েন বলেন, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে বাংলাদেশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে বহু মানুষের প্রাণহানি ঘটেছে, লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এবং কৃষিজমি ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই দুর্যোগে বাংলাদেশের জনগণের প্রতি চীনের জনগণ আন্তরিক সমবেদনা জানায়।
তিনি আরও বলেন, এই অনুদান বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি চীনের সরকার ও জনগণের গভীর উদ্বেগ ও আন্তরিক সদিচ্ছার প্রতিফলন। বাংলাদেশের মানুষ যখনই দুর্যোগ বা সংকটের মুখোমুখি হয়েছে, তখনই চীন দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি