স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মাগুরার শালিখা উপজেলায় বিদ্যুতায়িত স্ত্রী ও দেড় বছরের শিশুসন্তানকে উদ্ধার করতে গিয়ে অপূর্ব বিশ্বাস (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বুধবার ভোরে উপজেলার আড়পাড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত অপূর্ব বিশ্বাস পুকুরিয়া গ্রামের মৃত অমাল বিশ্বাসের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ভোর প্রায় ৫টার দিকে অপূর্বর স্ত্রী দীপা বিশ্বাস দেড় বছরের শিশুসন্তানকে কোলে নিয়ে বাড়ির ওপর দিয়ে যাওয়া একটি জিআই তারে কাপড় শুকাতে যান। এ সময় তারটি বিদ্যুতায়িত থাকায় তিনি শিশুসহ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন।
স্ত্রীর চিৎকার শুনে ঘুম থেকে উঠে ঘটনাস্থলে ছুটে আসেন অপূর্ব বিশ্বাস। স্ত্রী ও সন্তানকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, অপূর্ব বিশ্বাস ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা বিদ্যুতায়িত তারের উৎস শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি