অ্যাসোসিয়েশন কাপ টার্গেট বলে পুরুষ ও নারী বিভাগে চ্যাম্পিয়ন বিজিবি
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্রীড়াঙ্গনে আরও একটি গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে। ঢাকায় অনুষ্ঠিত ১ম অ্যাসোসিয়েশন কাপ টার্গেট বল প্রতিযোগিতা-২০২৬-এ পুরুষ ও নারী—উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছে বিজিবি।
সোমবার ও মঙ্গলবার ঢাকার রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন সংস্থা ও ক্রীড়া ক্লাব অংশ নেয়। পুরুষ বিভাগের ফাইনালে বিজিবি ২৪-১১ গোলে বাংলাদেশ পুলিশ টার্গেট বল ক্লাবকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। অন্যদিকে, নারী বিভাগের ফাইনালে বিজিবি ১৭-০৫ গোলে ভিএস স্পোর্টিং ক্লাব, ঢাকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ বিজিবির পুরুষ দলের ল্যান্স নায়েক মো. মেহেদী হাসান এবং নারী দলের সিপাহী সানজিদা চৌধুরী জেবিন নিজ নিজ বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
এর আগেও টার্গেট বল অঙ্গনে সাফল্যের নজির গড়েছিল বিজিবি। বিজয় দিবস টার্গেটবল প্রতিযোগিতায় পুরুষ বিভাগে বাংলাদেশ পুলিশ দলকে পরাজিত করে শিরোপা জিতেছিল বাহিনীটি। সর্বশেষ এই দ্বৈত শিরোপা বিজিবির ধারাবাহিক ক্রীড়া সাফল্যেরই আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।
এ সাফল্যে বিজয়ী খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিজিবির মহাপরিচালক। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বিজিবির খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আরও সাফল্য অর্জনের মাধ্যমে বাহিনী ও দেশের সুনাম সমুন্নত রাখবে।
এটিএন নিউজ / মা.ই.স