ATN
শিরোনাম
  •  

রাজশাহীতে শোবার ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার

         
রাজশাহীতে শোবার ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার

রাজশাহীতে শোবার ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার

রাজশাহীতে শোবার ঘর থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

মৃতরা হলেন- আরিফপুর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৪৫) এবং তার স্ত্রী স্বপ্না বেগম (৩৮)।

স্থানীয় বাসিন্দারা বলেন, সকালে পরিবারের সদস্যরা মনিরুল ইসলাম ও তার স্ত্রীকে ডাকতে গেলে ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এ সময় স্বজনদের সন্দেহ হলে পাশের একটি কক্ষের তালা ভেঙে ঘরটিতে ঢুকে বিছানায় তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, ঘটনাস্থল থেকে একটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে। মরদেহের মুখে বিষের গন্ধ পাওয়া গেছে। তবে এটি আত্মহত্যা, নাকি দুর্ঘটনা বা অন্য কোনো কারণে মৃত্যু তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

তিনি আরও বলেন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ দুটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের জন্য পাওয়া গেলে প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ