ATN
শিরোনাম
  •  

বগুড়ায় পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুসহ ৩ জনের মৃত্যু

         
বগুড়ায় পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুসহ ৩ জনের মৃত্যু

বগুড়ায় পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুসহ ৩ জনের মৃত্যু

বগুড়ার কাহালু উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার মুরইল ইউনিয়নের ভলতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো— ভলতা গ্রামের মো. আবদুলের এক বছর বয়সী ছেলে জাকির এবং একই গ্রামের ফারুক হোসেনের আট বছর বয়সী ছেলে সাইফ ও পাঁচ বছর বয়সী মেয়ে জুরাইয়া।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, নিহত তিন শিশু পরস্পরের নিকটাত্মীয়। তারা দুপুরে বাড়ির উঠানে বল নিয়ে খেলছিল। একপর্যায়ে বল আনতে গিয়ে অসাবধানতাবশত একজন শিশু পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে পর্যায়ক্রমে অপর দুই শিশুও পানিতে নেমে তলিয়ে যায়।

পরে বেলা ১টার দিকে স্থানীয় বাসিন্দা সালমা খাতুন পুকুরে জাকিরুলের মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ফাইম ও সুরাইয়াকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয় বাসিন্দা মিন্টু প্রামাণিক ওই পুকুরে নেমে ফাইমের মরদেহ উদ্ধার করেন। পরে সুরাইয়ার সন্ধান না মেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুর থেকে সুরাইয়ার মরদেহ উদ্ধার করেন।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, বাড়ির পাশে খেলাধুলার সময় প্রথমে দুই শিশু পুকুরে পড়ে যায়। তাদের উদ্ধার করতে গিয়ে অপর শিশুটিও পানিতে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শুরু করে। প্রক্রিয়া শেষে তিন শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ