ATN
শিরোনাম
  •  

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

         
রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বঙ্গভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদায়ী নৌপ্রধান। একই সঙ্গে তিনি বাংলাদেশ নৌবাহিনীর চলমান উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সফল ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় অ্যাডমিরাল এম নাজমুল হাসানকে ধন্যবাদ জানান। তিনি নৌবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নে বিদায়ী নৌপ্রধানের অবদানের প্রশংসা করেন।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ নৌবাহিনীর চলমান উন্নয়নের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৩ জুলাই অ্যাডমিরাল এম নাজমুল হাসান নতুন নৌবাহিনী প্রধানের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ