কোনো মার্কিন সেনা নিহত হলে ইরানকে দিতে হবে ‘বহুগুণ’ মূল্য: ট্রাম্পের চরম হুঁশিয়ারি
মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কোনো সেনা নিহত হলে তার জন্য ইরানকে ‘বহুগুণ’ বা ‘চড়া মূল্য’ দিতে হবে।
সোমবার (২০ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লেখেন, যতবারই ইরান কোনো মার্কিন সৈন্যকে হত্যা করবে, ততবারই তাদের এ হত্যার জন্য বহুগুণ মূল্য দিতে হবে। এ নির্দেশ প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যানিয়েল কেইন ও সামরিক বাহিনীর প্রত্যেক নেতাকে জানিয়ে দেওয়া হয়েছে।
সেনা হতাহতের প্রেক্ষাপট মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের দেওয়া তথ্যমতে, গত ফেব্রুয়ারি মাসে সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ১৭ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। গত সপ্তাহান্তেই জর্ডানের একটি সামরিক ঘাঁটি এবং উত্তর ইরাকে আরও তিন মার্কিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে পেন্টাগন। এছাড়া চলমান এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় ৪৩০ জন মার্কিন সেনা আহত হয়েছেন বলে ওয়াশিংটন জানিয়েছে।
পাল্টাপাল্টি হামলা ও সম্ভাব্য লক্ষ্যবস্তু বর্তমানে দক্ষিণ ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ক্রমাগত বিমান হামলা চালিয়ে যাচ্ছে, যার জবাবে তেহরানও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে। সূত্রমতে, ট্রাম্প সম্প্রতি ইরানের বিদ্যুৎকেন্দ্র, গুরুত্বপূর্ণ সেতু, খার্গ দ্বীপের তেল স্থাপনা এবং গভীর ভূগর্ভস্থ পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলোতেও হামলার নির্দেশ দিয়েছেন। বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে বড় কোনো সামরিক অভিযান চালানোর আগে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
নেতানিয়াহুর সফর ও গ্রেপ্তার প্রসঙ্গ এদিকে আলাদা একটি পোস্টে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আসন্ন যুক্তরাষ্ট্র সফর নিয়ে কথা বলেন। তিনি সাফ জানিয়ে দেন, নেতানিয়াহু যখন যুক্তরাষ্ট্রে থাকবেন, তখন তাঁকে কোনোভাবে বা কোনো রূপেই গ্রেপ্তার করা হবে না।
উল্লেখ্য, নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়ে তাঁর প্রশাসন তাঁকে গ্রেপ্তারের বিষয়ে আইনি আলোচনা করছে বলে জানিয়েছিলেন।
নিহত মার্কিন সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে ডেলাওয়্যারের ডোভার এয়ার ফোর্স বেসে আয়োজিত মরদেহ হস্তান্তর অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প উপস্থিত থাকবেন বলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে।
এটিএন নিউজ / মা.ই.স