ATN
শিরোনাম
  •  

মেসিকে আন্তোনেলার আবেগঘন বার্তা, ‘তুমি সবসময়ই সেরা’

         
মেসিকে আন্তোনেলার আবেগঘন বার্তা, ‘তুমি সবসময়ই সেরা’

মেসিকে আন্তোনেলার আবেগঘন বার্তা

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। ফেরান তোরেসের একমাত্র গোলে নির্ধারিত হওয়া ম্যাচের পর কঠিন সময় পার করছে লিওনেল মেসির দল।

পরাজয়ের পর স্পেনকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দেন মেসি। এর পরপরই স্বামীকে উদ্দেশ্য করে আবেগঘন এক বার্তা প্রকাশ করেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।

মেসিকে উদ্দেশ্য করে আন্তোনেলা লেখেন, ‘তুমি সবসময়ই সেরা। শুধু তোমার প্রতিভার জন্য নয়, বরং সব পরিস্থিতিতেও নিজের মতো থাকার জন্য। যা-ই ঘটুক না কেন, তুমি কখনো হাল ছাড়ো না। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করো এবং শেষ সেকেন্ড পর্যন্ত নিজের সবটুকু উজাড় করে দাও।’

তিনি আরও বলেন, মেসির মানসিক শক্তি, দৃঢ়তা এবং বারবার ঘুরে দাঁড়ানোর ক্ষমতাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

আন্তোনেলা লেখেন, ‘তুমি প্রতিদিন আমাদের শেখাও, প্রকৃত সাফল্য কঠোর পরিশ্রম, ত্যাগ, অধ্যবসায় এবং নিজের স্বকীয়তা ধরে রাখার মধ্য দিয়েই অর্জিত হয়। তুমি আমাদের সন্তানদের জন্য সবচেয়ে বড় আদর্শ এবং কোটি কোটি মানুষের অনুপ্রেরণা।’

বার্তার সঙ্গে ফাইনালে হারের পর আবেগঘন মুহূর্তে থাকা মেসির একটি ছবিও প্রকাশ করেন আন্তোনেলা।

শেষে তিনি লেখেন, ‘শব্দে প্রকাশ করার চেয়েও অনেক বেশি আমি তোমাকে শ্রদ্ধা করি। জীবনের পথচলায় তোমার পাশে থাকতে পেরে আমি ভীষণ গর্বিত। আমি তোমাকে অনেক ভালোবাসি।’

মেসির প্রতি আন্তোনেলার এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ