চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু। ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭টার দিকে সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাদুরতলা এলাকার বাসিন্দা ভিকুর স্ত্রী হাসিনা বেগম (৫২), তার ভাতিজি আশা খাতুন (২৬) এবং আশার মেয়ে মিম আক্তার (১৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাসিনা বেগম একটি লোহার মই বেয়ে বাড়ির ছাদে উঠছিলেন। এ সময় আগে থেকেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাকা মইয়ের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গেলে তার ভাতিজি আশা খাতুন ও আশার মেয়ে মিম আক্তারও বিদ্যুতের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, বারোঘরিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশের একটি দল কাজ করছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ চলমান রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস