ATN
শিরোনাম
  •  

আর্জেন্টিনার বিশৃঙ্খল আচরণে তদন্তে যাচ্ছে ফিফা

         
আর্জেন্টিনার বিশৃঙ্খল আচরণে তদন্তে যাচ্ছে ফিফা

আর্জেন্টিনার বিশৃঙ্খল আচরণে তদন্তে যাচ্ছে ফিফা

বিশ্বকাপ জয়ের পর স্প্যানিশ ফুটবলে যখন উৎসবের আমেজ, তখন ফাইনালে হেরে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফের বিশৃঙ্খল আচরণ তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। এ ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করতে যাচ্ছে ফিফা।

সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস-এর তথ্য অনুযায়ী, ম্যাচ শেষে আর্জেন্টিনার একাধিক খেলোয়াড় ও কোচিং স্টাফের অপ্রীতিকর আচরণের ঘটনায় ফিফা আনুষ্ঠানিক তদন্ত শুরু করবে। রেফারির প্রতিবেদন এবং ম্যাচের ভিডিওচিত্র পর্যালোচনা করে আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ফাইনাল শেষে আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়াড়দের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে, যা টুর্নামেন্টের সমাপ্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। বিশেষ করে লিয়েন্দ্রো পারেদেস একাধিক প্রতিপক্ষ খেলোয়াড়কে আঘাত করার দায়ে লাল কার্ড দেখেন।

এ ছাড়া নাহুয়েল মোলিনার বিরুদ্ধে স্পেনের মিডফিল্ডার রদ্রিকে ঘুষি মারার অভিযোগ এবং আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালার বিরুদ্ধে দানি ওলমোর গলায় আঘাত ও ধাক্কা দেওয়ার অভিযোগও তদন্তের আওতায় থাকবে।

এদিকে স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনের সময় ট্রফি উত্তোলনের মুহূর্তে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়ের পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে থাকার ঘটনাও আলোচনায় এসেছে। ফিফা খতিয়ে দেখবে, এ ধরনের আচরণ ক্রীড়াসুলভ মানসিকতার পরিপন্থী ছিল কি না।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ফিফা কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা শাস্তির ঘোষণা দেবে না। সংস্থাটি জানিয়েছে, শৃঙ্খলাবিষয়ক তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। সেই সিদ্ধান্ত আসতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ