ATN
শিরোনাম
  •  

যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

         
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরকার গঠনের পর এই প্রথম শরিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করছেন তিনি।

সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনপূর্ব জাতীয় সরকার গঠনের বিষয়ে বিএনপির দেওয়া প্রতিশ্রুতি এবং সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।

এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরিক দলগুলোর মধ্যে আসন বণ্টন নিয়ে যে অসন্তোষ রয়েছে, সে বিষয়টিও বৈঠকে আলোচনায় আসতে পারে। একই সঙ্গে যুগপৎ আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ভবিষ্যৎ করণীয় নিয়েও মতবিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৈঠকে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন জোট ও রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ