আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
রাজধানী ঢাকার বেশ কয়েকটি এলাকায় বিতরণ লাইনের উন্নয়নকাজের জন্য আগামীকাল আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (২০ জুলাই) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, রাজধানীর ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুকুরপাড় ও ধানমন্ডি এলাকায় লিকেজযুক্ত পুরাতন বিতরণ লাইন পরিবর্তন এবং সার্ভিস লাইন প্রতিস্থাপনের কাজ করা হবে।
এ কারণে আগামীকাল (মঙ্গলবার) দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা ফ্রি স্কুল স্ট্রিট, ভূতের গলি, কিচেন রোড, আল আমিন রোড ও কাঠালবাগান এলাকার আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া, আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানানো হয়েছে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন।
এটিএন নিউজ / মা.ই.স