ATN
শিরোনাম
  •  

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৬৯

         
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৬৯

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৬৯

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৯ জন।

সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে তিনজন সিলেট বিভাগের। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে বিভাগভিত্তিক আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ৯০ জন, চট্টগ্রামে ৩২ জন, ময়মনসিংহে ১১ জন, বরিশালে ৯ জন, রংপুরে ৩ জন এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৮৯ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১১ জন শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২০ জুলাই সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭৯৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৯৮ জন।

একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৫৭৮ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ১ লাখ ১৮ হাজার ৫৭০ জন। তাদের মধ্যে ১ লাখ ১ হাজার ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৭ হাজার ৫৩২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। ১৫ মার্চ থেকে ২০ জুলাই সকাল ৮টা পর্যন্ত এ বিভাগে হাম ও হামের উপসর্গে মারা গেছে ৩৬২ জন এবং আক্রান্ত হয়েছে ৬২ হাজার ৬১৮ জন।

এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ