মেসির সামনেই পারেদেসের একি কান্ড! এরিক গার্সিয়া, গাভির ওপর কেন চড়াও হলেন?
ম্যাচ হেরে মেজাজ হারানোর ঘটনা অহরহই ঘটে ফুটবলে। কিন্তু বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে লিয়ানদারো পারেদেস যা করলেন তা সত্যিই লজ্জার। অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ফেরান তোরেসের করা গোলে আর্জেন্টিনা পিছিয়ে পড়ে। পুরো ম্যাচে ১০ জন নিয়ে লড়াই করার পর ফাইনালে ১-০ ব্যবধানে ম্যাচ হেরে যাওয়ার চরম হতাশা ও ক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারেননি পারেদেস।
ফাইনাল বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই স্পেনের বিকল্প খেলোয়াড়রা মাঠে উদযাপন করতে নামলে এরিক গার্সিয়ার সাথে পারেদেসের তীব্র কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পারেদেস উত্তেজিত হয়ে গার্সিয়ার গলা ও ঘাড় চেপে ধরে জোরপূর্বক ধাক্কা দেন। টুর্নামেন্টের সেমিফাইনালের পরেই এরিক গার্সিয়া আর্জেন্টিনার সাংবাদিকদের লক্ষ্য করে "তোমরা ভীতু" বলে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। ফাইনাল শেষে সেই পুরোনো ক্ষোভ এবং মাঠের স্লেজিং মিলে পরিস্থিতি উগ্র রূপ নেয়।
ম্যাচ শেষ হওয়ার পর এই সহিংস আচরণের কারণে রেফারি পারেদেসকে সরাসরি লাল কার্ড দেখান। পারেদেস যখন গার্সিয়াকে আক্রমণ করেন, তখন স্পেনের তরুণ মিডফিল্ডার গাভি সেটি ঠেকোতে এলে পারেদেস তাকেও মাঠে ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যে হাতাহাতি এবং কিলঘুষি শুরু হয়, যা থামাতে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকে দ্রুত মাঠে ছুটে আসতে হয়েছিল।
ম্যাচ শেষ হলেও এই উগ্র আচরণের জন্য ফিফার ডিসিপ্লিনারি কমিটি পারেদেসের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। আন্তর্জাতিক ফুটবল থেকে তিনি দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ফুটবল বিশ্ব আর্জেন্টিনার এই আচরণকে অত্যন্ত নেতিবাচকভাবে দেখছে। ইংল্যান্ডের কিংবদন্তি অ্যালান শিয়ারার এবং গ্যারি নেভিল বিবিসি ও আইটিভিতে পারেদেসের এই আচরণকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন। ঘানার সাবেক ফুটবলার কেভিন-প্রিন্স বোয়াটেং মন্তব্য করেছেন, এটি চরম বাজে হার। লিওনেল মেসির মতো কিংবদন্তি তাঁর সতীর্থদের কাছ থেকে এমন আচরণ প্রাপ্য নন।
বিশ্বকাপ ফাইনালের ট্রফি তো হাতছাড়া হলোই, সঙ্গে যোগ হলো মাঠের চরম বিশৃঙ্খলা! খেলা শেষ হলেও রেফারি পারেদেসকে সরাসরি লাল কার্ড দেখাতে বাধ্য হন। স্পেনের এরিক গার্সিয়া ও গাভিকে উগ্র আক্রমণের পর এখন ফিফার বড় ধরণের নিষেধাজ্ঞার মুখে আর্জেন্টিনার এই মিডফিল্ডার। ট্রফি জয়ের আনন্দের চেয়েও এখন নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করছে ম্যাচ শেষের এই রণাঙ্গন!
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স