ATN
শিরোনাম
  •  

বিশ্বকাপ ফাইনালে থাকছেন ট্রাম্প, নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা

         
বিশ্বকাপ ফাইনালে থাকছেন ট্রাম্প, নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা

বিশ্বকাপ ফাইনালে থাকছেন ট্রাম্প, নজিরবিহীন নিরাপত্তা

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিকে কেন্দ্র করে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের প্রতিটি নিরাপত্তা চেকপয়েন্টে দায়িত্ব পালন করছেন মার্কিন সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা।

বাড়তি নিরাপত্তার কারণে দর্শক ও গণমাধ্যমকর্মীদের স্টেডিয়ামে প্রবেশ করতে আগের যেকোনো ম্যাচের তুলনায় অনেক বেশি সময় লাগছে। এমনকি সেমিফাইনালের চেয়েও এবার নিরাপত্তা প্রক্রিয়া আরও কঠোর করা হয়েছে।

স্টেডিয়ামে প্রবেশের জন্য হাজারো সমর্থককে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়েছে। অনেকেই অভিযোগ করেছেন, তীব্র গরমের মধ্যে দুই ঘণ্টারও বেশি সময় ধরে নিরাপত্তা তল্লাশির জন্য অপেক্ষা করতে হয়েছে, এরপরই তারা স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পেয়েছেন।

বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে রাষ্ট্রপ্রধানের উপস্থিতির কারণে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করা হয়েছে। দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আর্জেন্টিনা ও স্পেনের বহুল প্রতীক্ষিত এই ফাইনালকে ঘিরে স্টেডিয়ামের ভেতরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করলেও বাইরে দেখা গেছে কড়া নিরাপত্তা বলয়। আয়োজকদের আশা, বাড়তি সময় লাগলেও এই কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে দর্শকদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ