পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’, ওয়াটারমার্কে থাকছে ‘জুলাই গণ-অভ্যুত্থান’
বাংলাদেশের নতুন নকশার ই-পাসপোর্টে আবারও যুক্ত হচ্ছে ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) বাক্যটি। পাশাপাশি পাসপোর্টের ভেতরের জলছাপ (ওয়াটারমার্ক)-এ স্থান পাচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর প্রতীকী চিত্র।
রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, নতুন নকশার পাসপোর্ট থেকে আগের সংস্করণে থাকা বেশ কয়েকটি স্থাপনা ও প্রতীকী ছবি বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতার স্তম্ভ, মডেল মসজিদ, বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, নৌকাসহ কক্সবাজার সমুদ্রসৈকতের ছবি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং মেহেরপুরে মুজিবনগর সরকারের স্মৃতিসৌধ।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নতুন পাসপোর্টের নকশা ও নিরাপত্তা বৈশিষ্ট্যে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে আগের জলছাপ ও বিভিন্ন স্থাপনার পরিবর্তে নতুন প্রতীক এবং উন্নত নিরাপত্তা উপাদান সংযোজন করা হচ্ছে। বিশেষভাবে ‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর প্রতীকী উপস্থাপনাকে নতুন ডিজাইনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রাখা হয়েছে।
এ ছাড়া নতুন নকশায় ‘ইসরায়েল ব্যতীত’ বাক্যটি পুনর্বহালের সিদ্ধান্তও অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে পাসপোর্টে আবারও স্পষ্টভাবে উল্লেখ থাকবে— ‘এই পাসপোর্ট ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ।’
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক নিরাপত্তা মান বজায় রাখার পাশাপাশি দেশের সমসাময়িক ইতিহাস ও জাতীয় পরিচয়ের প্রতিফলন ঘটানোর বিষয়টি বিবেচনায় রেখেই নতুন নকশা চূড়ান্ত করা হয়েছে। খুব শিগগিরই নতুন নকশার ই-পাসপোর্ট ইস্যু কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স