বিশ্বকাপ ফাইনাল: পরিসংখ্যানে এগিয়ে স্পেন, আর্জেন্টিনার ভরসা মেসি
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে নিউ জার্সিতে মুখোমুখি হচ্ছে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এবং ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির এই মহারণকে ঘিরে যেমন উন্মাদনা ছড়িয়েছে সমর্থকদের মধ্যে, তেমনি প্রাক্তন ফুটবলার ও বিশ্লেষকরাও ব্যস্ত নিজেদের মূল্যায়ন ও ভবিষ্যদ্বাণী নিয়ে।
একদিকে দুর্দান্ত ছন্দে থাকা স্পেন, অন্যদিকে অদম্য মানসিকতা আর লিওনেল মেসির জাদুকরী উপস্থিতিতে আত্মবিশ্বাসী আর্জেন্টিনা। দুই মহাদেশের সেরা দুই দলের এই লড়াই ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে।
পরিসংখ্যান এবং বিশেষজ্ঞদের বড় একটি অংশের মতে, দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের দৌড়ে কিছুটা এগিয়ে রয়েছে স্প্যানিশ আর্মাডা। ক্রীড়া ডেটা বিশ্লেষক সংস্থা 'অপটা'র পূর্বাভাস অনুযায়ী, ফাইনালে স্পেনের জয়ের সম্ভাবনা ৫৯.৫৬ শতাংশ।
ইংল্যান্ডের সাবেক তারকা স্ট্রাইকার মাইকেল ওয়েন স্পেনকে টুর্নামেন্টের সবচেয়ে যোগ্য দল হিসেবে উল্লেখ করে বলেন, হয়তো তাদের দলে এককভাবে সবচেয়ে বড় তারকা নেই, কিন্তু দল হিসেবে তারা অসাধারণ সাহসী এবং বলের দখল ধরে রেখে নির্ভীক ফুটবল খেলতে জানে।
সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচেরও বিশ্বাস, সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে যে দলগত পাসিং ফুটবল স্পেন খেলেছে, সেটিই ফাইনালে তাদের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। একই সুরে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জন টেরি দাবি করেছেন, বর্তমান স্পেন দল আর্জেন্টিনার তুলনায় অনেক বেশি শক্তিশালী। আর ২০১০ সালে স্পেনকে প্রথম বিশ্বকাপ জেতানো অধিনায়ক ইকার ক্যাসিয়াসও দলের জার্সিতে দ্বিতীয় তারকার প্রতীক শেয়ার করে শিরোপা জয়ের ব্যাপারে নিজের দৃঢ় বিশ্বাসের কথা জানান।
তবে ফুটবল শুধুই পরিসংখ্যানের খেলা নয়। মানসিক দৃঢ়তা, দলগত ঐক্য এবং একটি জাদুকরী মুহূর্তই বদলে দিতে পারে পুরো ম্যাচের চিত্র। আর সেই বিশ্বাস নিয়েই ফাইনালে নামছে আর্জেন্টিনা।
ইংল্যান্ডের কিংবদন্তি স্ট্রাইকার অ্যালান শিয়ারারের মতে, স্পেনকে থামানোর মতো মানসিক শক্তি ও ঐক্য আর্জেন্টিনার রয়েছে। তিনি বলেন, পিছিয়ে পড়েও ম্যাচে ফিরে এসে জয় ছিনিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা রয়েছে আলবিসেলেস্তেদের। আর দলে যখন লিওনেল মেসির মতো একজন ফুটবলার আছেন, তখন শিরোপার সম্ভাবনাও সবসময়ই জীবন্ত থাকে।
ইংলিশ ফুটবল বিশ্লেষক মাইকা রিচার্ডসের মতে, আর্জেন্টিনার উচিত 'লো-ব্লক ট্রানজিশন' কৌশল অবলম্বন করা। অর্থাৎ, শক্ত রক্ষণ গড়ে তুলে বল কেড়ে নেওয়ার পর দ্রুত মেসি, জুলিয়ান আলভারেজ কিংবা লিসান্দ্রো মার্টিনেজকে কাজে লাগিয়ে পাল্টা আক্রমণে স্পেনের রক্ষণভাগে আঘাত হানা।
অন্যদিকে, গ্যারি লিনেকার টুর্নামেন্ট শুরুর আগে স্পেনকে সমর্থন করলেও এখন তিনি ফাইনালের ফলাফলকে 'ফিফটি-ফিফটি' হিসেবে দেখছেন। তার মতে, মেসির মতো একজন ফুটবল জাদুকরকে প্রতিপক্ষ হিসেবে পেলে কোনো পূর্বাভাসই নিশ্চিতভাবে দেওয়া যায় না।
সব মিলিয়ে নিউ জার্সির এই মহারণ হতে যাচ্ছে ইউরোপীয় দলগত ফুটবল এবং লাতিন আমেরিকান অদম্য লড়াইয়ের এক রোমাঞ্চকর দ্বৈরথ। এই ম্যাচের উত্তেজনা এতটাই তীব্র যে, নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিও কোনো পক্ষ নিতে চাননি। মজার ছলে তিনি বলেছেন, তিনি যাকেই সমর্থন করেন, সেই দলই নাকি হেরে যায়। তাই তিনি কেবল একটি উপভোগ্য ফাইনাল দেখার অপেক্ষায় আছেন।
এখন দেখার বিষয়, শেষ হাসি হাসবে কারা—পরিসংখ্যান, দলগত ছন্দ ও আধিপত্যে এগিয়ে থাকা স্পেন, নাকি অদম্য মানসিকতা এবং মেসির জাদুতে ভর করা আর্জেন্টিনা? এই প্রশ্নের উত্তর মিলবে রেফারির শেষ বাঁশি বাজার পরই।
সূত্র: আল জাজিরা
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স