ATN
শিরোনাম
  •  

চ্যাম্পিয়ন হতে যে দুই অভিশাপ ভাঙতে হবে আর্জেন্টিনাকে

         
চ্যাম্পিয়ন হতে যে দুই অভিশাপ ভাঙতে হবে আর্জেন্টিনাকে

চ্যাম্পিয়ন হতে যে দুই অভিশাপ ভাঙতে হবে আর্জেন্টিনাকে

পর্দা নামতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের ২৩তম আসরের। শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন। রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ম্যাচটি শুরু হবে।

আর মাত্র একটি জয় পেলেই টানা দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়বে আর্জেন্টিনা। তবে সেই লক্ষ্য পূরণ করতে হলে ইতিহাসের দুটি কঠিন বাধা পেরোতে হবে লিওনেল স্কালোনির দলকে।

সেমিফাইনালে জয় পাওয়ার পর ফ্রান্সকে টপকে আবারও ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেছে আর্জেন্টিনা। এটি ইতিবাচক হলেও বিশ্বকাপের ইতিহাসে এর একটি ভিন্ন পরিসংখ্যান রয়েছে। ১৯৯৩ সালে ফিফা র‍্যাংকিং চালু হওয়ার পর থেকে কোনো দলই র‍্যাংকিংয়ের এক নম্বর অবস্থানে থেকে বিশ্বকাপ জিততে পারেনি।

১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে জার্মানি শীর্ষ র‍্যাংকিংধারী দল হিসেবে অংশ নিয়েছিল। তবে সেবার শিরোপা জেতে ব্রাজিল। এরপর গত তিন দশকে আর কোনো এক নম্বর দল এই রেকর্ড ভাঙতে পারেনি।

আর্জেন্টিনার সামনে দ্বিতীয় চ্যালেঞ্জটি আরও কঠিন। টানা দুইবার বিশ্বকাপ জয়ের কীর্তি আধুনিক ফুটবলে প্রায় বিরল হয়ে উঠেছে। ১৯৬২ সালে পেলের ব্রাজিল সর্বশেষ দল হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। এরপর গত ৬৪ বছরে আর কোনো দেশ নিজেদের বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে পারেনি। এর আগে কেবল ইতালিই এই কীর্তি গড়েছিল।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ