ছাত্র জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছে জনগণ: আমান উল্লাহ আমান
বিএনপি'র চেয়ারম্যানের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী,আমান উল্লাহ আমান বলেছেন,ছাত্র জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছে
জনগণ'গণতন্ত্র,মানুষের ভোটাধিকার ও আইনের শাসন সুসংহত করতে হলে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আজ রোববার জুলাই ছাত্র আন্দোলনের শহীদ রিয়াজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জের ঘাটারচরে তাঁর কবর জিয়ারত এবং শহীদ রিয়াজ গোলচত্বরে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,প্রধানমন্ত্রীর নির্দেশনায় জুলাই-আগস্টের আন্দোলনে নিহত শহীদদের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় স্মৃতিচিহ্ন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব শহীদের আত্মত্যাগের মধ্য দিয়েই পরিবর্তনের পথ সুগম হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণ-আন্দোলন এবং ২০২৪ সালের আন্দোলন—প্রতিটি সংগ্রামের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষা করা।
আমানউল্লাহ আমান বলেন,কেরানীগঞ্জে কোনো ধরনের জুলুম-অত্যাচার চলতে দেওয়া হবে না। মাদক, চাঁদাবাজ ও দখলদারদের কোনো স্থান হবে না। ঢাকা-২ আসনের কেরানীগঞ্জকে একটি শান্তির জনপদ হিসেবে গড়ে তোলা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি,কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসান,সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল হক মনির, রোহিতপুর ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক মোঃ আবুল হোসেন, মডেল থানা সেবক দলের নেত মোঃ মহসিন কবীর, মডেল উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ সাইফুল সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি