যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে রিখটার স্কেলে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির বরাতে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।
আজ রোববার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার গভীরে ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ০।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের নিকটবর্তী গ্রামগুলোতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মূল্যায়নের জন্য দুটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, ভূমিকম্পে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি