পরিবার ও শিশুদের সুস্থ বিকাশ এবং সচেতন অভিভাবকত্বকে উৎসাহিত করতে এটিএন নিউজের বিশেষ অনুষ্ঠান ‘পাওয়ার প্যারেন্টস’ -এর সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করলো জাস ফার্মা। একই সঙ্গে বছরব্যাপী অনুষ্ঠানটির বিভিন্ন কার্যক্রমের সাথেও থাকার জন্য চুক্তি বদ্ধ হয়েছে প্রতিষ্ঠানটি।
আজ রোববার এটিএন নিউজের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় জাস ফার্মার ব্যবস্থাপনা পরিবচালক মো. জাহিদুল ইসলাম এবং এটিএন নিউজের চিফ অপারেটিং অফিসার ড. আল আমিন খানসহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন।
এই উদ্যোগের মাধ্যমে ‘পাওয়ার প্যারেন্টস’ অনুষ্ঠানে শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, মানসিক বিকাশ, ইতিবাচক অভিভাবকত্ব, পারিবারিক বন্ধন এবং সচেতন জীবনধারা বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক, মনোবিজ্ঞানী ও বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের মতামত তুলে ধরা হবে। অনুষ্ঠানের লক্ষ্য হলো আধুনিক অভিভাবকদের জন্য তথ্যভিত্তিক ও কার্যকর পরামর্শ পৌঁছে দেওয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ পরিবার গঠনে সচেতন অভিভাবকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম ও স্বাস্থ্যসেবাখাতের সমন্বিত এই উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন।
জাস ফার্মার ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল ইসলাম বলেন, জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যবিষয়ক ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে এটিএন নিউজের সঙ্গে এই অংশীদারিত্ব একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের দেশে যাকে ‘অটিজম বা স্পেশাল চাইল্ড’ বলা হয় বিশ্বব্যাপী তাকে 'রেয়ার ডিজিজ' বলেই অভিহিত করা হয়। বর্তমানে সারাবিশ্বে ৭ হাজারের মতো রেয়ার ডিজিজ শনাক্ত করা হয়েছে এবং অনেক ক্ষেত্রে তার মেডিসিনও চলে এসেছে। এমন অবস্থায় এটিএন নিউজের এই ‘পাওয়ার প্যারেন্টস’ এর সাথে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত।
অন্যদিকে এটিএন নিউজের চিফ অপারেটিং অফিসার ড. আল আমিন খান বলেন, দর্শকদের জন্য মানসম্মত ও জনকল্যাণমূলক অনুষ্ঠান নির্মাণে এটিএন নিউজ সবসময় প্রতিশ্রুতিবদ্ধ, আর ‘পাওয়ার প্যারেন্টস’ সেই ধারাবাহিকতারই একটি বিশেষ সংযোজন।
রিপোর্ট : এসআই রাজ/জেড.এস