ATN
শিরোনাম
  •  

উত্তরা পশ্চিম, তুরাগ ও বংশালে বিশেষ অভিযানে ৩৩ জন গ্রেপ্তার

         
উত্তরা পশ্চিম, তুরাগ ও বংশালে বিশেষ অভিযানে ৩৩ জন গ্রেপ্তার

অভিযানে ৩৩ জন গ্রেপ্তার

রাজধানীর তিনটি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম, তুরাগ ও বংশাল থানা পুলিশ।

পুলিশ জানায়, শনিবার (১৮ জুলাই) দিনব্যাপী সংশ্লিষ্ট থানা এলাকাগুলোর বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানা পুলিশ পৃথক অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. তাহিন (২৫), মো. শাজাহান আকন্দ (৩৫), মো. তুহিন হোসেন (১৯), মো. সায়িম হোসেন (১৯), ইমন (২৮), রকিবুল ইসলাম পবন (২৮), মো. হৃদয় মিয়া (২৪), রহমত উল্লাহ (২৪), মো. জয় (১৯), মো. ফরহাদ হোসেন (১৯), মো. টিটু মিয়া (১৯), মো. মামুন (১৯), মো. হাসান (২৫), মো. বিপ্লব (১৯) ও মো. বাহার উদ্দিন (২৬)।

অন্যদিকে, তুরাগ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. বকুল মিয়া (২৪), মো. নুরুজ্জামান (২৩), মো. আনিছুর রহমান (৩০), মামুনুর রশিদ (৪০), মো. হোসেন (২৮), সোহরাব (২৫), মো. হৃদয় (২৩), মো. আল-আমিন (৩২), সোহেল আহম্মদ (৪১), নিজাম উদ্দিন খোকন (৪০) ও আব্দুল ওয়াহাব (৪০)।

এ ছাড়া বংশাল থানা পুলিশ পৃথক অভিযানে ৭ জনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন- মো. শামসু (৪৫), মো. আবুল হোসেন (৭০), সাদেকুর রহমান (৫০), মো. রায়হান ইসলাম সেজান, মো. সুমন (৪৮), মো. রুবেল (৩৮) ও মাহাবুব হাসান সুজাল (২১)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, আদালতের পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা রয়েছেন।

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ