রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) দিনব্যাপী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রুবেল (৩০), মো. নাজমুল (৩৮), জুবায়ের ভুঁইয়া আবু তালহা (২০), সাব্বির, নজরুল ইসলাম, হেদায়াত হোসেন (২৪), মো. হাসান মিয়া (২৫), মো. রিয়াদ (১৯), মাহাবুব (৩৭), মো. সিদ্দিক (৪০), কাউসার জয়জীৎ (৩০), শহর আলী (৫০), মো. রিয়াজ (২৬) এবং জিএম রানা আহমেদ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস