ATN
শিরোনাম
  •  

বিশ্বকাপ ফাইনালের আগে বৈরী আবহাওয়া, অনুশীলনে ভোগান্তি আর্জেন্টিনা-স্পেনের

         
বিশ্বকাপ ফাইনালের আগে বৈরী আবহাওয়া, অনুশীলনে ভোগান্তি আর্জেন্টিনা-স্পেনের

আর্জেন্টিনা-স্পেন

বিশ্বকাপ ফাইনালের সব প্রস্তুতি প্রায় শেষ। তবে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে নিউ জার্সির বৈরী আবহাওয়া ভোগান্তিতে ফেলেছে আর্জেন্টিনা ও স্পেনকে।

টানা বৃষ্টি ও বজ্রপাতের কারণে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর সংক্ষিপ্ত অনুশীলনের সুযোগ পায় আর্জেন্টিনা। স্থানীয় সময় শনিবার সকাল ১১টায় অনুশীলনে নামার কথা থাকলেও আবহাওয়ার কারণে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় লিওনেল মেসিদের। পরে আবহাওয়া কিছুটা অনুকূলে এলে সংক্ষিপ্ত ট্যাকটিক্যাল অনুশীলন শেষে আবারও বৃষ্টি শুরু হওয়ায় মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।

অন্যদিকে, স্পেনের শেষ অনুশীলন সেশন পুরোপুরি বাতিল করা হয়েছে। নিউ জার্সির হুইপ্যানিতে বজ্রপাতের ঝুঁকির কারণে প্রথমে অনুশীলন পিছিয়ে দেওয়া হলেও আবহাওয়ার উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত সেশনটি বাতিল করা হয়। ফলে ম্যাচের আগে গুরুত্বপূর্ণ অনুশীলন ছাড়াই মাঠে নামতে হচ্ছে লা রোহাকে।

তবে স্বস্তির খবর, সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ফাইনালের সময় বৃষ্টির সম্ভাবনা নেই। অনুকূল আবহাওয়াতেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে শিরোপা নির্ধারণী এই মহারণ।

রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য আর্জেন্টিনার, আর ১৬ বছর পর আবারও শিরোপা পুনরুদ্ধারের মিশনে মাঠে নামবে স্পেন।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ