বিশ্বকাপের ফাইনালের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের মুখোমুখি হওয়ার আগে সতীর্থদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।
সামাজিক যোগাযোগমাধ্যমে পুরো দলকে নিয়ে তোলা একটি বিশেষ ছবি প্রকাশ করেন মেসি। সেখানে খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফ, মেডিকেল টিম, কিট ম্যান, রাঁধুনি এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ছবির ক্যাপশনে মেসি লেখেন, বহু বছরের এই যাত্রায় সবচেয়ে বড় অর্জন শুধু শিরোপা নয়, বরং পুরো দলের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত। একসঙ্গে লড়াই করা, কঠিন সময় পার করা এবং একটি পরিবারের মতো পথচলা—এসবই তার কাছে সবচেয়ে মূল্যবান।
সতীর্থ ও দলের নেপথ্যের কর্মীদের ধন্যবাদ জানিয়ে মেসি আরও বলেন, ফাইনালের ফল যাই হোক না কেন, এই দল ইতোমধ্যেই এমন একটি ইতিহাস লিখেছে, যা কখনো মুছে যাবে না।
এদিকে, ফাইনালের আগে শুরুর একাদশ নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত ভাবছেন কোচ লিওনেল স্কালোনি। মাঝমাঠে রদ্রিগো দে পলের ফেরার সম্ভাবনা রয়েছে। এছাড়া ডান-ব্যাক পজিশনে নাহুয়েল মোলিনা নাকি গনসালো মন্তিয়েল খেলবেন, সে সিদ্ধান্তও এখনো চূড়ান্ত হয়নি।
বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে ফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা। আর সেই মহারণের আগে মেসির এই বার্তা দলকে আরও উজ্জীবিত করবে বলেই মনে করছেন সমর্থকরা।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস