ATN
শিরোনাম
  •  

মেসিকে পেছনে ফেলে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে এমবাপ্পে

         
মেসিকে পেছনে ফেলে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পে

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে গেলেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

ইংল্যান্ডের বিপক্ষে ৬-৪ গোলের হারে শেষ হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন এমবাপ্পে। ম্যাচে দুটি গোল করে চলতি বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০-এ।

এর আগে আট গোল নিয়ে আর্জেন্টিনার লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার অবস্থানে ছিলেন তিনি। তবে জোড়া গোলের সুবাদে এখন গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির চেয়ে দুই গোল এগিয়ে ফরাসি এই ফরোয়ার্ড।

গোল্ডেন বুট জিততে হলে ফাইনালে স্পেনের বিপক্ষে অন্তত দুটি গোল করতে হবে লিওনেল মেসিকে।

এদিকে, জোড়া গোল করে বিশ্বকাপের ইতিহাসেও নতুন রেকর্ড গড়েছেন এমবাপ্পে। তার মোট গোলসংখ্যা এখন ২২, যা বিশ্বকাপে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড হিসেবে উল্লেখ করা হচ্ছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ