বুকায়ো সাকার দুর্দান্ত হ্যাটট্রিকে বিশ্বকাপের তৃতীয় স্থান নিশ্চিত করেছে ইংল্যান্ড। মায়ামি গার্ডেন্সে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়েছে টমাস টুখেলের দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ইংল্যান্ড। তৃতীয় মিনিটে ডেক্লান রাইসের গোলে এগিয়ে যাওয়ার পর এজরি কন্সা ও বুকায়ো সাকার জোড়া গোলে প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় ইংলিশরা।
বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ফ্রান্স। কিলিয়ান এমবাপে জোড়া গোল করেন। একটি করে গোল যোগ করেন ব্র্যাডলি বারকোলা ও উসমান দেম্বেলে। তবে শেষ দিকে পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন সাকা। যোগ করা সময়ে জুড বেলিংহ্যাম ইংল্যান্ডের ষষ্ঠ গোল করে দলের জয় নিশ্চিত করেন।
ইংল্যান্ডের হয়ে অন্য গোলদাতারা হলেন ডেক্লান রাইস, এজরি কন্সা ও জুড বেলিংহ্যাম।
এই জয়ে ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ের পর প্রথমবারের মতো বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করল ইংল্যান্ড।
অন্যদিকে, হারলেও ব্যক্তিগত অর্জনে উজ্জ্বল ছিলেন কিলিয়ান এমবাপে। জোড়া গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ২২-এ উন্নীত করেন তিনি। পাশাপাশি এক আসরে সাত অ্যাসিস্ট করে নতুন রেকর্ড গড়েন ফ্রান্সের মাইকেল ওলিসে।
এদিকে, ফ্রান্সের কোচ দিদিয়ে দেশমের দায়িত্বে এটিই ছিল শেষ ম্যাচ। বিদায়ী ম্যাচে পরাজয়ের মধ্য দিয়ে শেষ হলো তার দীর্ঘ কোচিং অধ্যায়।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস