ATN
শিরোনাম
  •  

৫ মাসে সব মন্ত্রণালয়ে দৃশ্যমান অগ্রগতি: মাহদী আমিন

         
৫ মাসে সব মন্ত্রণালয়ে দৃশ্যমান অগ্রগতি: মাহদী আমিন

৫ মাসে সব মন্ত্রণালয়ে দৃশ্যমান অগ্রগতি: মাহদী আমিন

বিএনপি সরকারের প্রথম পাঁচ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

আজ শুক্রবার বর্তমান সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মাহদী আমিন বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই বর্তমান সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। তার দাবি, মাত্র ১৫০ দিনের মধ্যেই সরকার জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ বলেন, সরকার একযোগে নির্বাচনী ইশতেহার ও জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের কাজ এগিয়ে নিচ্ছে। তিনি বলেন, সরকারের প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, বিগত সরকারের সময় উন্নয়নের গালগল্প অনেক হয়েছে, কিন্তু কোথায় সেই উন্নয়ন? অনেক স্থানে অবনতি হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে। যার মধ্যে সবচেয়ে বেশি অবনতি ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যোবোধের অবক্ষয় হয়েছে। যতক্ষণ মানসিক ও পারিবারিক মূল্যবোধের উন্নয়ন না হবে, ততক্ষণ কোনো ক্ষেত্রে উন্নয়ন সম্ভব নয়।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী কথার চেয়ে কাজে বিশ্বাসী। যে দলেরই হোক, যে মতের হোক, মতাদর্শ যাই হোক, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী সবাইকে আহ্বান জানিয়েছেন। মতপার্থক্য নির্বাচনে থাকতে পারে, তবে দেশ গঠনের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন প্রেস সচিব।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ