স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচে খেলার হাফটাইম বিরতি থাকবে ১৭ মিনিট। এর মধ্যে বিরতির মাঝে ১১ মিনিটজুড়ে থাকবে জমকালো সঙ্গীতানুষ্ঠান। মঞ্চ মাতাবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবারের মতো বিখ্যাত শিল্পীরা।
ফিফা জানিয়েছে, রোববার (১৯ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রচলিত ১৫ মিনিটের বিরতির তুলনায় অতিরিক্ত সময় থাকবে মাত্র দুই মিনিট। বাকি প্রায় ৬ মিনিট ব্যবহার করা হবে দ্রুত মঞ্চ স্থাপন ও অপসারণের কাজে। একই সঙ্গে মাঠে পানি ছিটিয়ে ঘাসের অবস্থা ঠিক রাখার কাজও এই সময়ের মধ্যেই সম্পন্ন করা হবে।
ফিফা আরো জানিয়েছে, ম্যাচের হাইড্রেশন ব্রেকের নিয়মে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। যুক্তরাষ্ট্রের তীব্র গরমের কারণে এবারের বিশ্বকাপে যেভাবে প্রতি অর্ধে একটি করে—মোট দুইটি—পানি পানের বিরতি রাখা হয়েছে, ফাইনালেও একই নিয়ম কার্যকর থাকবে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস