ইরানের বিরুদ্ধে টানা সপ্তম রাতের মতো সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
সেন্টকম জানায়, অভিযানে যুদ্ধবিমান, ড্রোন, যুদ্ধজাহাজসহ বিভিন্ন সামরিক সক্ষমতা ব্যবহার করা হয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল নজরদারি স্থাপনা, সামরিক রসদ সরবরাহ অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার এবং সামুদ্রিক সক্ষমতা।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় ১৭ জুলাই রাত ৯টা ৩০ মিনিটে অভিযান শেষ হয়।
সেন্টকম আরও জানায়, প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী ইরানকে জবাবদিহির আওতায় রাখতে সামরিক অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধও কঠোরভাবে কার্যকর করা হচ্ছে।
এ ছাড়া মধ্যপ্রাচ্যজুড়ে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। সেন্টকমের দাবি, তাদের বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং প্রয়োজন হলে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত।
সূত্র: আল জাজিরা
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স