বেলজিয়ামে তাপপ্রবাহে ১৫ দিনে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু
চলতি গ্রীষ্মে ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এর প্রভাবে বেলজিয়ামে গত ১৫ দিনে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
বেলজিয়ামের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিয়েনসানো এক বিবৃতিতে জানিয়েছে, গত ১৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত সময়ে তাপপ্রবাহজনিত কারণে এসব মৃত্যু ঘটে। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়ালোনিয়ায়। এরপর রাজধানী ব্রাসেলস এবং উত্তরাঞ্চলীয় প্রদেশ ফ্ল্যান্ডার্সে মৃত্যুর সংখ্যা তুলনামূলক বেশি ছিল।
সিয়েনসানোর তথ্যমতে, ২০০০ সাল থেকে প্রতিষ্ঠানটি দেশে তাপপ্রবাহজনিত মৃত্যুর হিসাব সংরক্ষণ করে আসছে। সেই রেকর্ড অনুযায়ী, চলতি বছরই প্রথমবারের মতো তাপপ্রবাহের কারণে সৃষ্ট হিটস্ট্রোক ও অন্যান্য শারীরিক জটিলতায় এত বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।
এর আগে, ২০২০ সালে বেলজিয়ামে গ্রীষ্মকালীন তাপপ্রবাহে সর্বোচ্চ ১ হাজার ৫৫৭ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছিল।
সূত্র: এএফপি/আনাদোলু এজেন্সি
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স