ATN
শিরোনাম
  •  

পার্ক এভিনিউয়ের আয়োজনে সেমি-ফাইনাল ফুটবল স্ক্রিনিংয়ে বিজয়ীদের সঙ্গে জামাল ভূঁইয়া

         
পার্ক এভিনিউয়ের আয়োজনে সেমি-ফাইনাল ফুটবল স্ক্রিনিংয়ে বিজয়ীদের সঙ্গে জামাল ভূঁইয়া

পার্ক এভিনিউয়ের আয়োজনে সেমি-ফাইনাল ফুটবল স্ক্রিনিংয়ে বিজয়ীদের সঙ্গে জামাল ভূঁইয়া

পার্ক অ্যাভিনিউ তাদের ‘স্প্রে অন, সেলিব্রেশন অন’ ক্যাম্পেইনের অংশ হিসেবে রাজধানীর তেজগাঁওয়ের অলোকি ভেন্যুতে একটি এক্সক্লুসিভ সেমি-ফাইনাল ফুটবল স্ক্রিনিংয়ের আয়োজন করেছে। এই বিশেষ আয়োজনে ক্যাম্পেইনের সৌভাগ্যবান বিজয়ীরা অংশ নেন। তাদের জন্য এটি ছিল এক অনন্য অভিজ্ঞতা।

ইভেন্টটির অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি উপস্থিত থেকে বিজয়ীদের সঙ্গে সময় কাটান, তাদের সঙ্গে ছবি তোলেন এবং আন্তরিকভাবে মতবিনিময় করেন। তার উপস্থিতিতে পুরো আয়োজন আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে পার্ক অ্যাভিনিউ তাদের নতুন পার্ক অ্যাভিনিউ ৪X নিও নো গ্যাস পারফিউম আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে। আধুনিক গ্রুমিং এবং দীর্ঘস্থায়ী সুগন্ধের অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই নতুন এই পণ্যটি বাজারে আনা হয়েছে।

ছবি
পার্ক অ্যাভিনিউ-এর পক্ষ থেকে জানানো হয়, আমরা সবসময় আমাদের গ্রাহকদের জন্য নতুন কিছু নিয়ে আসতে চাই—শুধু পণ্য নয়, বরং অভিজ্ঞতা। এই আয়োজন এবং পার্ক অ্যাভিনিউ ৪X নিও-এর উন্মোচন সেই প্রতিশ্রুতিরই অংশ।

ব্র্যান্ডটির পক্ষ থেকে আরও জানানো হয়, এ ধরনের আয়োজনের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে আরও ঘনিষ্ঠ সংযোগ তৈরি করতে তারা সক্ষম হয়েছে। ভবিষ্যতেও গ্রাহকদের জন্য এ ধরনের অভিজ্ঞতাভিত্তিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ