ATN
শিরোনাম
  •  

নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক: ডেপুটি স্পিকার

         
নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক: ডেপুটি স্পিকার

নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ২৪-এর গণ-অভ্যুত্থানের পর গঠিত নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি। বর্তমান সংসদে জনগণের প্রতিনিধিত্ব, মতপ্রকাশ এবং গণতান্ত্রিক চর্চার সুযোগ আগের তুলনায় আরও বিস্তৃত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামে ব্যক্তিগত সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কায়সার কামাল বলেন, জাতীয় সংসদ বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তবে অতীতের বিভিন্ন নির্বাচিত সংসদকে ঘিরে জনগণের মধ্যে নানা প্রশ্ন ও সমালোচনা ছিল।

বর্তমান সংসদকে জনগণের রাজনৈতিক চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র উল্লেখ করে তিনি বলেন, আগামীর বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে সংসদ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে। সরকারি ও বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সংসদকে আরও কার্যকর ও জনমুখী করার চেষ্টা চলছে।

ডেপুটি স্পিকার আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের যথাযথ প্রতিফলন নিশ্চিত করতেই আমরা কাজ করে যাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান (বাবুল), ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা এবং ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ